সংবাদ শিরোনাম:
খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার পণ্য ধ্বংস তিলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল ইসলামের প্রার্থিতা ঘোষণা, এলাকায় ব্যাপক গণসংযোগ ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের হস্তক্ষেপে শান্ত ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার
অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন

অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

শিক্ষকদের অসহযোগ আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব খান সানজিয়া সুলতানাকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পরিকল্পনা দপ্তরের পরিচালক (চ.দা) মো. হুমায়ুন কবিরকে। এদিকে আনুমানিক বিকেলে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুঁলতে দেখা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. মোছা: সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আন্দোলনের মধ্যে আগের রেজিস্ট্রারকে অব্যহতি দিয়ে তড়িঘড়ি নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়ায় আলোচনার জন্ম দিয়েছে। 

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির দপ্তরে তালার বিষয়ে বলেন,  আমরা শুনেছি এবং আপনারাও অবগত হয়েছেন যে রেজিস্ট্রার  অফিসে তালা দেওয়া হয়েছে। তবে কারা বা কে তালা দিয়েছেন, সে বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করাই ভালো হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান অসহযোগ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের শোকজ দেয়ার কথা চাউর হয়। এরই মধ্যে আজ এবং আগমীকাল অসুস্থতার কারণ দেখিয়ে  উাপাচার্যের কাছে নৈমিত্তিক ছুটির আবেদন করেন  আগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা। এরপর দুপুর ২টার দিকে তাঁকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com