সংবাদ শিরোনাম:
পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুকে বই-খাতা রাখার র‌্যাক ও চেয়ার উপহার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দেবীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার, আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন

শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি :
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারহীনতার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ই মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ববি শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শহীদ হাদির পরিবার থেকে তাঁর ছোট বোন শরীফ মাসুমা হাদি ও ভগ্নীপতি মো: আমির হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

উক্ত মানববন্ধনে ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেছে। হাদিকে ভালোবেসে তার জানাজায় জনজোয়ার হয়েছিল, যা বলে দেয় মানুষ বিচার চায়। কিন্তু সেই বিচার আজও হয়নি।

তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৩ বার পেছানো হয়েছে, আর হাদির হত্যার প্রতিবেদন পেছানো হয়েছে ১৩ বার। যে মানুষ ইনসাফের কথা বলেছে, তার হত্যার বিচারেই রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই।

মানববন্ধনে হাদির বোন মাসুমা হাদি বলেন, আমরা আজ এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবিতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরবো। যে ওসমান হাদি শত্রুকেও ইনসাফ পাইয়ে দিতে চেয়েছিল, আজ তার নিজের ইনসাফ কোথায়? বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে যাত্রা শুরু হলো, আমরা বিচার আদায় করেই ঘরে ফিরবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com