সংবাদ শিরোনাম:
ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার ভূরুঙ্গামারীতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক ১ ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ ভূরুঙ্গমারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পঞ্চগড়ের দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস ২০২৬ পালিত নেদারল্যান্ডসে ‘ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে খুবি দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নির্মাণ কাজের ধীরগতি কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত
জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

“রক্তিম ধরা শূচি হোক সংস্কৃতির শুদ্ধতায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চারদিনব্যাপী ‘নাট্যপার্বণ ২০২৬’। চারদিনের আয়োজনের শেষদিন অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর থিয়েটারের সাবেক ও বর্তমান কর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠান। এসময় সংগঠনটির নতুন কার্যকরী কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়।
ঘোষিত ২০২৬–২৭ কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী তপু চন্দ্র দাস।

শনিবার (১৬ মে) সন্ধ্যা টিএসসির ১৩নং কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা মেহের আফরোজ শাঁওলি।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ নাফিউজ্জামান (নাফি), অর্থ সম্পাদক তানজিন নুসরাত মুনা, সহ-অর্থ সম্পাদক কণা রানি দাস, দপ্তর সম্পাদক আপন, সহ-দপ্তর সম্পাদক মিলন হোসেন, প্রচার সম্পাদক রুকাইয়া আলম, সহ-প্রচার সম্পাদক সাদকায়ে রাসূল দায়েম আহমেদ, প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ রাজ এবং সহ-প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিয়া।

এছাড়া বিভিন্ন বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১১ সদস্যের কার্যকরী সদস্য প্যানেলও ঘোষণা করা হয়। সংগঠনের সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সৈয়দা মেহের আফরোজ শাঁওলি এবং সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সেলিম ভাই ও দেলোয়ার ভাই।

এরআগে ১৩ থেকে ১৬ মে পর্যন্ত আয়োজিত এ নাট্যোৎসবে অংশ নেয় ঢাকা থেকে আগত পদাতিক নাট্য সংসদ। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত এ নাট্যপার্বণের উদ্বোধন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ।

নাট্যপার্বণের দ্বিতীয় দিন (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চায়িত হয় জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘বিধিবাম’। তৃতীয় দিন (১৫ মে) একই মঞ্চে প্রদর্শিত হয় পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘পাকে বিপাকে’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com